কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে, সালাফে সালেহীনের বুঝে
ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ICDF), ফেনী, কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে, সালাফে সালেহীনের বুঝ ও আদর্শ অনুসরণে বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিবেদিত।
আমাদের প্রতিটি কার্যক্রমের ভিত্তি একটিই, দলিলভিত্তিক বিশুদ্ধ জ্ঞান। সমাজের প্রকৃত সংস্কার শুরু হয় সঠিক আকীদাহ ও আমল প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
১
বিশুদ্ধ আকীদাহ প্রতিষ্ঠা
সমাজে বিশুদ্ধ ইসলামী আকীদাহ ও আমল প্রতিষ্ঠা করা, কুরআন ও সহিহ সুন্নাহর অনুসরণে, সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী।
২
দ্বীনের সঠিক জ্ঞান প্রচার
দলিলভিত্তিক ও নির্ভরযোগ্য ইলম সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ভাষায় পৌঁছে দেওয়া।
৩
দাওয়াতি কার্যক্রম
নিয়মিত দাওয়াতি আয়োজনের মাধ্যমে ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলে দ্বীনের আহ্বান পৌঁছে দেওয়া।
৪
শিক্ষামূলক কার্যক্রম
বইপাঠ প্রতিযোগিতা, পাঠচক্র ও কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইলম চর্চার পরিবেশ তৈরি করা।
৫
কল্যাণমুখী উদ্যোগ
সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
৬
ব্যক্তি ও সমাজের উন্নয়ন
ইলম ও আমলের সমন্বয়ে ব্যক্তিগঠন এবং তার মাধ্যমে একটি সুস্থ, নৈতিক সমাজ বিনির্মাণ।